ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ছোট মহেশখালীতে পানের বরজ প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৮:১৪ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন মুদিরছড়া আহমদিয়া কাটায় জোয়ারের পানি প্রবেশ করে পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতি।
২৫ শে অক্টোবর সোমবার সকালে সরজমিনের প্রতিবেদনে দেখা গেছে.. রাত থেকে মহেশখালীর বিভিন্ন স্থানে পূর্ণিমার জোয়ারের পানির উচ্চতা বেড়ে বেড়িবাঁধ ভেঙে ও উপচে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশে পান বরজ, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত নিরজ্জন দে পুত্র সোনা রাম দে জানান, ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুদিরছড়া আহমদিয়া কাটায় ঘূর্ণিঝড় সিত্রাং ও পূর্ণিমার জোয়ারের পানিতে ডুবে পানের বরজ তলিয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবল হওয়া অব্যাহত হয়ে পানিতে তলিয়ে, গেছে আমার ছোট ভাই সুজন দের পান বরজ ও পানি ডুবে তলিয়ে গেছে, লাকী প্রভা দে, অনিকা দে, বিপ্লব দে নামে সমিতির কিস্তি ও ধার কর্জ নিয়ে পানের বরজ করে বলে ঋণের কিস্তি পরিশোধে দুরচিন্তায় আছে বলে জানান ভুক্তভোগী পরিবার , এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূনরায় কৃষি কাজ পূনর্বাসনের সরকারি অর্থ সহায়তা পেতে উর্ধতন কর্মকর্তাদের প্রতি সুদৃষ্টি কামনা করেন।
ক্ষেতের মালিক নিরজ্জন দে স্ত্রী নিলু বালা দে প্রতিনিধি'কে বলেন, আমার ছেলেরা সমিতির কিস্তির টাকা লইয়া পান বরজের চারা পানিতে ডুবে গেছে। সব পানিতে ভাইস্যা নষ্ট অইয়া গ্যাছে। মোগো এইফির আর পান বরজ ওডবে বইল্যা মনে অয় না।
এদিকে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহেশখালী কার্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলামের তথ্যমতে, মহেশখালী পান বরজের ব্যাপক চাষ হয়, বীজতলা প্রস্তুত করা হয়েছিল। ঘূর্ণিঝড় সিত্রাং জোয়ারের পানির তোড়ে তৈরি পানের বরজ বীজতলার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এমন তথ্য রয়েছে। এ ছাড়া পান বরজের এক-তৃতীয়াংশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মোট কত টাকার কৃষিতে ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পানি কমার পর তা নিরূপণ সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে ক্ষতি কাটিয়ে উঠতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা আপৎকালীন সহায়তা হিসেবে পানিতে প্লাবিত এলাকাগুলোতে শুকনো খাদ্য বিতরণ করেছি।

